ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষইটনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।

ইটনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।

বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- শনিবার (২৬ এপ্রিল) বিকালে জেলার ইটনা উপজেলা সদরের দাসপাড়া এলাকার সামনে ধনু নদীতে এ ঘটনা ঘটে।

মৃত অদিতী রাণী দাস (৪) ইটনা সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা অবিকল দাসের মেয়ে। দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, আজ দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে খানিকটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে তি‌নি ধান আনতে যান। কিছুক্ষণ পরে শিশুটি আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। অদিতীকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। তখন এক প্রত্যক্ষদর্শী জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন তিনি। পরে তার দেওয়া তথ্যমতে নদীতে গিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে নিধু রঞ্জন দাস নামে একজন শিশুটির মরদেহ খুঁজে পান।

ইটনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি মাত্র জেনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular