ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত বন্ধ

ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত বন্ধ

ডেস্ক নিউস: ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। বালুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

আল-জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন- চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে।

চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম জানান, ইরানে প্রবেশ আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানান তিনি। ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফেরার ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না।

আতাউল মুনিম আরও বলেন, আজ প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular