ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যশেরাটন ঢাকায় ‘ক্যান্টনিজ ফুড ফেস্টিভ্যাল’

শেরাটন ঢাকায় ‘ক্যান্টনিজ ফুড ফেস্টিভ্যাল’

নিজস্ব প্রতিবেদক : ঢাকার খাদ্য রসিকদের জন্য ক্যান্টনিজ রান্নার স্বাদ তুলে ধরতে ‘শেরাটন ঢাকা’ আয়োজন করেছে ‘হাউস অব ক্যান্টন’। একটি জমকালো ক্যান্টনিজ খাবার উৎসব।

আজ বুধবার ‘দ্য গার্ডেন কিচেন’ এ উৎসবটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের (ওসিএআইবি) প্রেসিডেন্ট মিস্টার ফেলিক্স চ্যাং ওয়াই.সি.; ওসিএআইবি এর ভাইস প্রেসিডেন্ট মিস ভিভিয়ান হুয়াং গং.। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মো. শাখাওয়াত হোসেন এবং প্রাইম ব্যাংক পিএলসি এর হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন সহ প্রমুখ।

ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর সহ-সভাপতি মিস ভিভিয়ান হুয়াং গং বলেন, খাবার একটি সর্বজনীন ভাষা, যা চীন ও বাংলাদেশের মধ্যকার সংস্কৃতি শেয়ার করতে এবং বন্ধুত্ব সুদৃঢ় করতে সাহায্য করে। ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর সভাপতি মিস্টার ফেলিক্স চ্যাং ক্যান্টোনিজ খাবারের প্রশংসা করেন এবং বলেন ক্যান্টোনিজ খাবারের অনেক ঐতিহ্য রয়েছে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, শেরাটন ঢাকা সব সময় স্থানীয় কমিউনিটিকে পাশে রাখতে এবং তাদের ভালো অভিজ্ঞতা দিতে চায়। এবারের আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা আকর্ষণীয় ছাড়ে খাবার উপভোগ করতে পারবেন। পাঁচ তারকা হোটেলের পরিবেশ, উন্নত সেবা, খাবারের মান, নিরাপত্তা ও খাদ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অন্যতম অগ্রাধিকার।

খাদ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘খাবার একটি সার্বজনীন ভাষা। এর নিজস্ব আবেদন ও সাংস্কৃতিক মূল্য রয়েছে।’ বিভিন্ন দেশের খাবারের আয়োজনের মধ্য দিয়ে পারস্পরিক সংস্কৃতি ও বন্ধন আরও দৃঢ় হয়। তিনি আশা প্রকাশ করেন, একসময় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও বিশ্বজুড়ে এবং বিভিন্ন দেশের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করবে।

খাবার মানুষের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে শাখাওয়াত হোসেন বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ের সঙ্গে খাবার জড়িয়ে রয়েছে। তাই খাদ্যকে কেন্দ্র করে মানুষের মধ্যে সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি হয়।

উদ্বোধনের পর একটি বিশেষ ফুড টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা উৎসবে পরিবেশন করা সিগনেচার ডিশগুলোর স্বাদ গ্রহণ করেন।

আজ বুধবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি ১৪ নভেম্বর পর্যন্ত শেরাটন ঢাকার ১৪ তলায় অবস্থিত ‘দ্য গার্ডেন কিচেন’ রেস্তোরাঁয় চলবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular