ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানে আরেকটি ছোট্ট ‘এপিক ফিউরি’ হতে পারে: ট্রাম্প

ইরানে আরেকটি ছোট্ট ‘এপিক ফিউরি’ হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ফের সামরিক পদক্ষেপ নেওয়ার কড়া হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে আবারও ‘ছোট্ট একটা এপিক ফিউরি’ সামরিক অভিযান চালাতে পারে।

ট্রাম্প মূলত পূর্ববর্তী মার্কিন সামরিক অভিযানের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট্ট এপিক ফিউরি চালাব, নতুবা তারা চুক্তিতে রাজি হবে।’

তেহরানের নেতৃত্বের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘তারা যদি বুদ্ধিমান হয়, তবে বলবে-‘এসো, আমরা চুক্তিতে আসি’। তবে আমার সন্দেহ তারা তা করবে হয়তোবা তারা যথেষ্ট বুদ্ধিমান নয়।’

এদিকে ট্রাম্পের এই হুংকারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুদ্ধ নতুন করে শুরু হলে সাবমেরিন বা সমুদ্রের তলদেশের কেবলের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে ইরান সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যেন ‘আগুন নিয়ে না খেলে’।

ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশটির সমুদ্রতলদেশের কেবলগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা চাইলে সেগুলো খুব সহজেই ধ্বংস করে দিতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য দুই দেশের মধ্যকার চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: এনডিটিভি

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular