নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬। সচেতনতা বৃদ্ধি ও ইলিশের উৎপাদন বাড়াতে মঙ্গলবার বিকেলে কমলনগর উপজেলার দক্ষিণ চর ফলকন খায়েরহাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জনাব মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার কমলনগর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লক্ষ্মীপুর সদর, সহকারী কমিশনার (ভূমি) কমলনগর এবং কমলনগর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যজীবী ও মৎস্য আড়ৎদাররা অংশগ্রহণ করেন। বক্তারা জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।




