নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস ও বর্বর হামলার প্রতিবাদে আজ ৭ এপ্রিল সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ, তাদের উদ্দেশ্য হলো গাজার ভয়াবহ পরিস্থিতি ও ইসরায়েলি হামলার কারণে ক্রমবর্ধমান মৃত্যু সংখ্যা তুলে ধরা এবং যুদ্ধ বন্ধের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা এক করা।
গাজার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এবং ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করছে।” এ ছাড়া তারা গাজার ইসরায়েলি অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানায়। এ ধর্মঘটের মাধ্যমে তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পৃথিবীজুড়ে মানুষের একতাবদ্ধতা গড়ে তোলার চেষ্টা করছে।
এই ধর্মঘটের আহ্বান বাংলাদেশের অনেক স্থানে প্রতিধ্বনিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে। তারা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামক প্ল্যাটফর্মটি বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সংহতি সমাবেশের আয়োজন করেছে। তারা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে।
এছাড়া, ঢাকায় ছাত্র ইউনিয়নের নেতারা ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে ধর্মঘট সফল করার জন্য সমর্থন চাইছেন। তারা বলেন, “এটা নিশ্চিত করা উচিত যে, সারা দেশে কোনো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হয় এবং ধর্মঘটটি সফল হয়।” এই ধর্মঘটের কর্মসূচি এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করছে।
ফিলিস্তিনের গাজার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় এক ছাত্র মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ৮ এপ্রিল, মঙ্গলবার, দুপুর সাড়ে তিনটায় মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী এই প্রতিবাদে অংশগ্রহণের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হচ্ছে।
ঢাকা নিউজ/এস



