গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যুব দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১ নভেম্বর)উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার,পরিসংখ্যান কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,যুব প্রতিনিধি আনসারুল ইসলাম,যুব প্রতিনিধি এমদাদুল হক এমদাদ, আত্নকর্মী ইমরান হোসেন ও রোকেয়া খাতুন প্রমূখ।আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।



