ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর পরিস্থিতি সামাল দিতে গতকাল শুক্রবার (১৯ জুন) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

একই সময়ে লেবাননের নতুন সহিংসতার কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়েছে, যা হরমুজ প্রণালীতে বৈশ্বিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছিল।

লেবাননের স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টার কিছু আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ওই সময় থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আজকের গোলাগুলি বিনিময়ের পর আমরা বুঝতে পেরেছি, ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতা চূড়ান্ত করেন।

গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেন, আমেরিকাই তার একমাত্র অবশিষ্ট বন্ধু এবং হত্যার মাধ্যমে সমস্যার সমাধান হবে না।

সূত্র: রয়টার্স ও দ্যা টেলিগ্রাফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular