ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ইসিতে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি চলছে

ইসিতে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি চলছে

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৯০ জন সংক্ষুব্ধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

আজ শনিবার ১০ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল আবেদনের শুনানি শুরু হয়। এই শুনানী চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

শুনানির সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত শুনানীর জন্য নির্ধারিত তারিখগুলো হচ্ছে: আজ ১০ জানুয়ারি ০১ হতে ৭০,, আগামীকাল ১১ জানুয়ারি ৭১ হতে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ হতে ২১০, ১৩ জানুয়ারি ২১১ হতে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ হতে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ হতে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ হতে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ হতে ৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ হতে ৫৯০ পর্যন্ত অর্থাৎ অবশিষ্ট সব।

রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানিকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি কক্ষে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজন প্রবেশ করতে পারবে। গতকাল শুক্রবার ৯ জানুয়ারি ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন-২) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে আপিল শুনানি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আপিল শুনানিকালে আপিল শুনানি কক্ষে প্রতিটি আপিলের প্রসঙ্গে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি লোক শুনানি কক্ষে প্রবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকল আপিলকারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular