ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাঈদ আনন্দের মাঝে শোকের ছায়া, সড়কে সংঘর্ষে নিহত-২

ঈদ আনন্দের মাঝে শোকের ছায়া, সড়কে সংঘর্ষে নিহত-২

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ নেত্রকোনা সড়কের তারাকাান্দা উপজেলার শিমুলিয়া (ভান্ডারি) এলাকাায় যাত্রীবাহী সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে সিএনজির একজন মেয়ে শিশুসহ ২ জন যাত্রী নিহত ও অপর ৩ জন যাত্রী আহত হয়েছে। দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ঈদের আন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (১৮), ও একই উপজেলার বারহা গ্রামের গোলাম মোওলার মেয়ে রিতি (৮)।

শনিবার (২১ মার্চ) ঈদেরদিন দুপুর এ দূর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, শনিবার ঈদের দিন দুপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে পূর্বধলা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে তারাকান্দা উপজেলার শিমুলিয়া ভান্ডারির মোর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রী রুবেল মিয়া(১৮) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সিএনজির এবং মোটরসাইকেলের চালকসহ মোট ৩ জন আহত হয়।

স্থানীয় জনতা গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । সেখানে চিকিৎসাধিন অবস্থায় রিতি (৮) নামে একজন মেয়ে শিশু মারা যায়। এ নিয়ে দুই জন নিহত হয় ও অপর ৩ জন যাত্রী আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িযা উপজেলার পোরবাড়ি গ্রামের মৃত জিয়াউল হুদার ছেলে মোজাহিদ (১৮), বড়ভাই সিহাদোজুল্লাহ (২২) এবং চাচা শফিকুল ইসলাম (২৩)। আহদের অবস্থাও আশংকাজনক বলে জানাযায়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ওসি মোঃ আমিনুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দূর্ঘটনায় রুবেল মিয়া (১৮) নামে এক একজন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রিতি (৮) নামে আরো একজন মেয়ে শিশু মারা যায়। সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান ঈদ উপলক্ষে মোটরসাইকের যাত্রীরা দুর্গাপুর বেড়াতে যাওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular