ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঈশ্বরগঞ্জে ইউএনও'র বদলি প্রত্যাহার দাবিতে সমাবেশ, শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

ঈশ্বরগঞ্জে ইউএনও’র বদলি প্রত্যাহার দাবিতে সমাবেশ, শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের একটি শশ্মানকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া ও কিছু দেশীয় পত্রিকায় রাষ্ট্রবিরোধী ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে শুক্রবার বিকেল ২টায় ঈশ্বরগঞ্জে এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। বক্তারা অভিযোগ করেন, একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে শশ্মান সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঈশ্বরগঞ্জে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বিরাজমান এবং কোন ধরণের সাম্প্রদায়িক উত্তেজনার স্থান এখানে নেই।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদ এর বদলি প্রত্যাহারের দাবি জানান। বক্তব্য রাখেন স্থানীয় আলেম সমাজ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। তাঁরা বলেন, “আমাদের মাটি ও মানুষকে বিভ্রান্ত করার এধরনের চক্রান্ত কখনোই সফল হবে না।” এ সময় বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল— *“মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও”, “ঈশ্বরগঞ্জ শান্তির জনপদ”* ইত্যাদি স্লোগান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যদি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular