ঢাকা  বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঈশ্বরগঞ্জে মোটরসাইকেল- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল ও  মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার মাহিন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
জানা যায়, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সিরাজ চেয়ারম্যানের বাড়ি সামনে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শাহরিয়ার মাহিন ঈশ্বরগঞ্জের রেণু মিয়ার ছেলে। তিনি এক ভাই ও এক বোনের মধ্যে একমাত্র ছেলে ছিলেন।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সিরাজ চেয়ারম্যানের বাড়ির সামনে একটি হাইয়েস মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী মাহিনের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে মাহিনের মৃত্যুর পর তার ফেসবুক আইডির শেষ কয়েকটি স্ট্যাটাস নিয়ে স্থানীয় ও নেটিজেনদের মাঝে আলোচনা তৈরি হয়েছে। দুদিন আগে তিনি ফেসবুকে দুঃখ হারিয়ে যাওয়ার বিষয়ে একটি পোস্ট করেছিলেন। এছাড়া আজ দুর্ঘটনার কিছু সময় আগেও তিনি “Just Speed & Gone” লিখে একটি স্ট্যাটাস দেন। তার পরিচিত ও বন্ধুরা এই কাকতালীয় বিষয়টিকে নিয়তির নিষ্ঠুর পরিহাস হিসেবে দেখছেন।
 
একমাত্র ছেলেকে হারিয়ে মাহিনের পরিবারে এখন চলছে শোকের মাতম। এক ভাই ও এক বোনের সংসারে মাহিনের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular