ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানএয়ার ট্যাক্সি এখন কল্পনা নয় বাস্তব!

এয়ার ট্যাক্সি এখন কল্পনা নয় বাস্তব!

নিউজ ডেস্ক :    ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া দুবাই এয়ারশো সাক্ষী হয়ে গেল উড়ন্ত ট্যাক্সির অপারেশনের।

এয়ারশো-র প্রথম দিনে ১০ মিনিটের জন্য আকাশে উড়ে জুবি এভিয়েশনের ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। এটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইভটল (eVTOL)।

২০২৬ সাল থেকে দুবাইতে এটি সার্ভিস দেওয়া শুরু করবে। ইলেকট্রিক বিধায় এটি চলে প্রায় শব্দহীন, কার্বন নির্গমনের হার শূণ্য, এজন্য এ উড়ন্ত ট্যাক্সি টেকসই ও পরিবেশবান্ধব।

৪ জন যাত্রী ও ১ জন পাইলট নিয়ে ২০০ মাইল বেগে চলতে সক্ষম উড়ন্ত ট্যাক্সি। দুবাইয়ের রাস্তায় প্রতিটি যানবাহন ট্রাফিক নিয়ম মেনে চলাচল করে, কোন রিকশা নেই, তারপরও পিক আওয়ারে যথেষ্ট যানজট হয়ে থাকে। পিক আওয়ারে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেরাহ যেতে সময় লাগে এক ঘন্টার বেশি।

উড়ন্ত ট্যাক্সির সাহায্যে আগামী বছর থেকে যাত্রীরা পৌঁছে যাবে মাত্র ১২ মিনিটে!

কোন একদিন হয়ত আমরা ঢাকার আকাশেও দেখব উড়ন্ত ট্যাক্সি!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular