ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনউদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

নিউজ ডেস্ক : লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উদযাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী। এ উপলক্ষে আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করা হয়েছে “বাউল ও মরমী গানের অনুষ্ঠান”।

এবারের আয়োজন উদ্বোধন করবেন বাউল সাধক শফি মণ্ডল। এছাড়াও দেশবরেণ্য লোকশিল্পী দল এবং বাউল ও মরমী গানের শিল্পীরা পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন।

এবারের আয়োজনের শ্লোগান নির্ধারণ করা হয়েছে “মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি”।

উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত বাউল ও মরমী গানের অনুষ্ঠানে আপনার স্বনামধন্য গণমাধ্যমের প্রতিনিধি প্রেরণ করে সংবাদ ধারণ এবং তা প্রচার/প্রকাশের জন্য উদীচীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular