ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যউবার নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ এর পাঁচ মাস চলছে

উবার নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ এর পাঁচ মাস চলছে

নিউজ ডেস্ক: রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার এ বছর জুন মাসে নতুন সেবা চালু করেছে ঢাকায়। ‘প্রিমিয়ার প্লাস’ নামের এই সেবায় যাত্রীরা পাচ্ছেন নতুন মডেলের সেডান গাড়ি এবং ভালো রেটিং পাওয়া চালকের সুবিধা।

উবার জানিয়েছে, যেসব যাত্রী আরও আরামদায়ক ও উন্নতমানের যাতায়াত চান তাদের কথা চিন্তায় রেখেই চালু করা হয়েছে এই সেবা। নতুন গাড়ি, উন্নত সেবার মান এবং অভিজ্ঞ চালকের মাধ্যমে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

‘প্রিমিয়ার প্লাস’ সেবায় আছে নতুন সেডান গাড়ির বাড়তি আরাম। পাশাপাশি ভালো রেটিং পাওয়া চালকের সঙ্গে নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রার সুবিধাও পাওয়া যাচ্ছে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, “যাত্রীদের অভিজ্ঞতা আরও ভালো করতে আমরা নিয়মিত নতুন সেবা চালু করেছি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য, যারা আরও উন্নত গাড়ি ও মানসম্মত সেবা চান।”

তিনি বলেন, “এই সেবার মাধ্যমে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতা বজায় রেখেই যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়া হবে।”

যেভাবে ব্যবহার করবেন ‘প্রিমিয়ার প্লাস’

উবার অ্যাপ চালু করে প্রথমে গন্তব্য লিখতে হবে। এরপর রাইডের তালিকা থেকে ‘প্রিমিয়ার প্লাস’ নির্বাচন করতে হবে। ভাড়ার তথ্য দেখে বুকিং নিশ্চিত করলেই নির্ধারিত গাড়ি পৌঁছে যাবে যাত্রীর কাছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular