ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যদুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ

দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ও ইস্কাটনে নতুন দুটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এর মাধ্যমে ঢাকায় নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি দেশে ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যবহার বাড়ানোর উদ্যোগকে এগিয়ে নিচ্ছে ব্র্যান্ডটি।

উদ্বোধনী আয়োজনে রিভোর গ্রাহক, রাইডার কমিউনিটির সদস্য, ডিলার, ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি ও প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে ছিল বিশেষ রিভো রাইডার্স র‍্যালি, গ্রাহকদের জন্য বিভিন্ন কার্যক্রম, ইলেকট্রিক মোটরসাইকেল প্রদর্শনী এবং বিশেষ সব অফার। এসব আয়োজনের মধ্য দিয়ে রাইডার ও ক্রেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পায় ব্র্যান্ডটি।

নতুন দুটি শোরুমেই রয়েছে সমন্বিত ৩এস সুবিধা। অর্থাৎ, একই ছাদের নিচে মোটরসাইকেল কেনা এবং পরবর্তীতে দক্ষ কর্মীদের মাধ্যমে তা সার্ভিসিং করা যাবে। পাশাপাশি, যেকোনো প্রয়োজনীয় যন্ত্রাংশও পাওয়া যাবে। ফলে মোটরসাইকেল কেনা থেকে শুরু করে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় সেবা পাওয়া আরও সহজ হবে।

৩এস সুবিধার আওতায় শোরুমে রিভোর বিভিন্ন মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল, পণ্যের বিস্তারিত তথ্য এবং কেনাকাটায় প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি, মোটরসাইকেল কেনার পর সার্ভিসিং, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতসেবাও পাবেন গ্রাহকেরা। উভয় শোরুমেই পাওয়া যাবে রিভোর আসল যন্ত্রাংশ।

উদ্বোধন উপলক্ষে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ফ্ল্যাগশিপ শোরুম চালু করা রিভো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিক্রয়, সার্ভিস ও যন্ত্রাংশের সমন্বিত ৩এস সুবিধার মাধ্যমে আমরা একই ছাদের নিচে গ্রাহকদের সম্পূর্ণ সেবা দিতে চাই। আমাদের লক্ষ্য শুধু বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন, বিক্রয়-পরবর্তী সেবার মান উন্নত করা এবং রিভোর একটি শক্তিশালী রাইডার কমিউনিটি গড়ে তোলা। বাংলাদেশের সর্বত্র আধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক যাতায়াতব্যবস্থাকে আরও সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বিশেষ ক্যাম্পেইন। এ সময়ে নির্দিষ্ট মডেলের রিভো ইলেকট্রিক মোটরসাইকেল কিনলে বিনা মূল্যে একটি হেলমেট পাবেন ক্রেতারা। এছাড়া, দুটি শোরুম থেকে একজন করে মোট দুজন বিজয়ী পাবেন দুজনের জন্য কক্সবাজারে তিন দিন ও দুই রাতের ভ্রমণের সুযোগ। পুরস্কারের মধ্যে থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট এবং হোটেলে থাকার ব্যবস্থা।

নতুন এই ফ্ল্যাগশিপ শোরুমগুলোর মাধ্যমে ঢাকায় নিজেদের বিক্রয় ও সার্ভিস নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে চায় রিভো। পাশাপাশি, রাইডারদের কাছে ইলেকট্রিক মোটরসাইকেল ও প্রয়োজনীয় গ্রাহকসেবা আরও সহজে পৌঁছে দেওয়াই ব্র্যান্ডটির লক্ষ্য।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular