বিনোদন ডেস্ক : কিংবদন্তি রক সম্রাট আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড উচ্চারণ আসছে এক বিশেষ লাইভ মিউজিক্যাল আয়োজন নিয়ে। “ব্যান্ড কার্নিভাল” শীর্ষক এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভিতে। পাশাপাশি একই সময়ে দেখা যাবে এনিগমা টিভির ইউটিউব চ্যানেলে, এনিগমা টিভির ফেসবুক পেজে, দোয়েলের ফেসবুক পেজে এবং দোয়েল মিউজিকের ইউটিউব চ্যানেলে—২৩ নভেম্বর, রবিবার রাত ৮টা।
এই বিশেষ লাইভ শোতে উচ্চারণ ব্যান্ড শুধু গানই পরিবেশন করবে না; আজম খানের অবিস্মরণীয় গানগুলোর পেছনের গল্প, স্মৃতি, সৃজনপ্রক্রিয়া এবং ব্যান্ডের দীর্ঘ সংগীতযাত্রার অভিজ্ঞতাও শোনাবেন সদস্যরা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।
উচ্চারণ ব্যান্ডের বর্তমান লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকাশন), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।
উল্লেখযোগ্য বিষয় হলো—প্রায় ১৪ বছর পর উচ্চারণ ব্যান্ডকে কেন্দ্র করে দেশ বিদেশে বেশ কিছু পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ উদ্যোগে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই পূর্ণ সহযোগিতা করছে এবং পুরো কার্যক্রমের সমন্বয় ও প্রচারণা পরিচালনা করছে কুল এক্সপোজার।




