ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনতানভীর মোকাম্মেলের “সোজন বাদিয়ার ঘাট” শুটিং সমাপ্ত প্রায়

তানভীর মোকাম্মেলের “সোজন বাদিয়ার ঘাট” শুটিং সমাপ্ত প্রায়

বিনোদন ডেস্ক: তানভীর মোকাম্মেলের পরিচালনায় কবি জসীমউদ্দীনের অমর লোক-কাহিনী “সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রটির সত্তর ভাগ শুটিং সমাপ্ত হয়েছে।

“সোজন বাদিয়ার ঘাট” ছবিটির চিত্রনাট্য লিখেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করছেন রাকিবুল হাসান, সম্পাদনা করছেন মহাদেব শী, শিল্পনির্দেশনায় রয়েছেন উত্তম গুহ, আবহঙ্গীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং পোশাক ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ।

“সোজন বাদিয়ার ঘাট” চলচ্চিত্রের সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, সন্দীপ মিস্ত্রী ও সঙ্গীতা ঘোষ। ছবিটির সহ-প্রযোজক হাসনা মওদুদ জসীমউদ্দীন।

দু’ঘন্টা দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটাতে অভিনয় করছেন তনয় বিশ্বাস (সোজন), রাদিফা নারমিন (দুলী), দিহান (ছোট সোজন), শ্রেয়া বৈদ্য (ছোট দুলী), চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহালনবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, মারিয়া ফারিহ্ উপমা, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, সাইদুল হক, আছিরউদ্দীন মিলন, মেহেদি আল আমীন, মতিউর সুমন, সরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মন্ডল, রিজভিনা মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, স্বপ্না বৈদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মন্ডল, চৈতালী মন্ডল, নির্ঝর চৌধুরী ও অন্যান্য।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular