ক্রীড়া ডেস্ক :ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের বিশ্বকাপ ফুটবল আসরে ১৪ গোল জাতীয় দলের জার্সিতে করেছেন ৫৮ গোল।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘আমি দেশের জন্য ইতিহাস রচনা করতে মাঠে নামি। দলের ফাইনাল খেলা নিশ্চিত করতে চাই এবং অবশ্যই বিশ্বকাপ জিততে চাই। এটা আমাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। আমি মনে করি আমাদের কাছে প্রত্যাশার মাত্রাটা অনেক বেশী। কিন্তু আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা উপহার দিয়ে প্রতি ম্যাচে এগিয়ে যেতে হবে।’
দিদিয়ের দেশ্যমের ওলিসেকে রাইট-উইংয়ে সরিয়ে নেবার সিদ্ধান্ত ছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট। যদিও পুরো ম্যাচের স্পটলাইট ছিল স্বাভাবিক ভাবেই ৯৯তম ম্যাচ খেলতে নামা এমবাপ্পের উপর। ২০১৮ সালে ফাইনালে শিরোপা জয়ী ফ্রান্সের হয়ে গোল করা, এরপর ২০২২ কাতার বিশ^কাপের ফাইনাওে হ্যাটট্রিক- এসবই এমবাপ্পেকে দিয়েছে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়ের তকমা।
জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি গার্ড মুলারকে স্পর্শ করেছেন। তার সামনে শুধু রয়েছেন ব্রাজিলিয়ান রোনাল্ডো (১৫) ও মিরোস্লাভ ক্লোসা (১৬) এবং লিওনেল মেসি (১৬)।



