ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকএয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিনতাইয়ের সতর্কতা জারি

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিনতাইয়ের সতর্কতা জারি

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ছিনতাইয়ের হুমকির খবর পাওয়ার পর নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র জানায়, ফ্লাইটটির একটি শৌচাগারের আয়নার ওপর বিমান ছিনতাই সংক্রান্ত একটি হুমকি বার্তা লেখা পাওয়া গেছে।

প্রতিবেদন অনুসারে, বুধবার (১১ নভেম্বর) সকালে ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় শৌচাগারের আয়নায় হুমকি বার্তাটি নজরে আসে। ঘটনাটি জানতে পেরে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেন।

পরবর্তীতে ফ্লাইটটিকে একটি আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়, যেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিশেষায়িত বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা একটি নিবিড় তল্লাশি অভিযান শুরু করেন।

কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত করার জন্য ফ্লাইটটির প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

হুমকি বার্তাটি কে লিখেছেন এবং এর পেছনে কারা থাকতে পারেন, তা নির্ধারণ করতে পুলিশ ও নিরাপত্তাসংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

কর্তৃপক্ষ বিমানবন্দর চত্বর এবং ফ্লাইটের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে।

সূত্র: এনডিটিভি

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular