ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিএলপি গ্যাসের দাম বাড়ল: বিইআরসি চেয়ারম্যান

এলপি গ্যাসের দাম বাড়ল: বিইআরসি চেয়ারম্যান

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের {এলপি গ্যাস) নতুন দাম আজ রোববার ৪ জানুয়ারি সন্ধ্যা থেকে কার্যকর হবে। বিইআরসি কার্যালয়ে এলপিজির নতুন দাম ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।এলপি গ্যাসের নতুন দাম উৎপাদক পর্যায়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে তবে, খুচরা পর্যায়ে মানা হবে—এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

বিইআরসি চেয়ারম্যান বলেন, ঘোষিত দাম যে খুচরা পর্যায়ে মানা হবে, সে বিষয়ে নিঃসন্দেহে নিশ্চয়তা দিতে পারব না। তবে অপারেটর অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ উৎপাদক পর্যায়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

খুচরা বাজারে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত অভিযান চালাচ্ছে।

জালাল আহমেদ আরও জানান, উৎপাদকরা বিইআরসি নির্ধারিত দামেই এলপিজি বিক্রি করছে। সাপ্লাই সাইডে কিছু সমস্যা আছে, ঘাটতি আছে—এটা সত্য। তিনি বলেন, অভিযোগ যেন না ওঠে, সেটা আবার বলবো। তিনি বলেন, ভোক্তার ডিজির সঙ্গে আমি নিজে কথা বলেছি অভিযান বাড়ানোর জন্য। উৎপাদক পর্যায়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা হয়েছে। আগে ছিল এক হাজার ২৫৩ টাকা।

আজ রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম এক টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular