ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়াওয়াজ-কীর্তনের মতো বাউল গানও চলবে: রুমিন ফারহানা

ওয়াজ-কীর্তনের মতো বাউল গানও চলবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: নিজের নির্বাচনি এলাকায় ওয়াজ এবং কীর্তন যেমন হবে, তেমনি বাউল গানের আসরও বসবে এবং বাউল গান ও মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আশুগঞ্জের দগরিসার এলাকায় আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) এর ৫৮তম স্বরণোউৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আমরা গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখেছি, কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল গান যারা করেন, তাদেরকে ধরে নিয়ে হেনস্তা করা হয়েছে; জেলে দেওয়া হয়েছে। আমি জানি না আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কিনা; কিন্তু আমি বলতে পারি সংখ্যা ধরে ধরে আমি প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।

তিনি বলেন, ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরে একাংশের দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানের আসরও হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন-পালন, ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সাথে যুক্ত, তারা আমাদের সংস্কৃতির একটি অংশ। সুতরাং যার যার মত, তার তার পথ। আমরা কেউ কারও মতের উপর হস্তক্ষেপ করব না।
আবদুল কাদির শাহ পাঠাগার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular