ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকমলনগরে শিয়াল হত্যা করে মাংস বিক্রির চেষ্টা, ৫ হাজার টাকা জরিমানা

কমলনগরে শিয়াল হত্যা করে মাংস বিক্রির চেষ্টা, ৫ হাজার টাকা জরিমানা

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল হত্যা করে এর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ইব্রাহিম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে ইব্রাহিমকে আটক করে কমলনগর থানা-পুলিশ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়ে। পরে ইব্রাহিম শিয়ালটি জবাই করে এর মাংস বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্যপ্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, আটক ইব্রাহিম একজন ভিক্ষুক বলে জানা গেছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular