ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঝালকাঠিকাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ জুবায়ের হোসেন ইমরান

কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ জুবায়ের হোসেন ইমরান

​ফাতিমা আক্তার মিম ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাঁঠালিয়া উপজেলার কৃতি সন্তান।

মোঃ জুবায়ের হোসেন ইমরান । ঢাকাস্থ্ কাঠালিয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সহ সভাপতি, এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে জন্মভূমি কাঁঠালিয়াসহ ঝালকাঠি জেলা জুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

​স্থানীয়রা জানান, মোঃ জুবায়ের হোসেন ইমরান ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। দীর্ঘ সময় ধরে তৃণমূল থেকে রাজপথের নেতৃত্ব বলতে যা বোঝায় তার প্রতীক তিনি। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণেই আজ তিনি ঢাকা মহানগর দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ কমিটিত নেতৃত্বে আসীন হয়েছেন।

জুবায়ের হোসেন ইমরান এই সাফল্যে কাঁঠালিয়ার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “মোঃ জুবায়ের হোসেন ইমরান আমাদের এলাকার অহংকার। তার এই অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, তিনি কেন্দ্রীয় পর্যায়ে কাঁঠালিয়ার মুখ উজ্জ্বল করবেন।”

তার এই খুশির খবরে কাঁঠালিয়ার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও ছাত্রদলের কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে । সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular