ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ জনের জেল, জরিমানা সাড়ে ৪ লাখ টাকা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ জনের জেল, জরিমানা সাড়ে ৪ লাখ টাকা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অনুমতি ছাড়া মাটি কাটা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একজনকে কারাদণ্ড এবং তিনজনকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে অভিযান পরিচালনা করেন। এ সময় শীতলক্ষ্যা নদীর সীমার মধ্যে অনুমতি ছাড়া মাটি কাটা ও স্থাপনা নির্মাণের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানটির এইচআর-অ্যাডমিন মো. সুজাত উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিন বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদারপাড়া এলাকায় পৃথক অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. জহিরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী ও মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ছাতিয়ানী গ্রামের সামশুল হক খন্দকারকে ২ লাখ টাকা এবং রাথুরা গ্রামের কাজী আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, অনুমতি ছাড়া নদীর সীমায় মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযুক্ত প্রতিষ্ঠানের এইচআর-অ্যাডমিন মো. সুজাত উদ্দিন বলেন, “প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় চলমান কাজের কারণে জরিমানা করা হয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular