ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন

রক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন

নিউজ ডেস্ক : ভোটের আগেই মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয় পেয়ে, সরকার গঠনের এক মাস না পেরোতেই, এবার ওয়াদা রক্ষার নজির স্থাপন হলো ঢাকায়।

শনিবার (৭ মার্চ) রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন করতে এক মঞ্চে ঢাকার দুই সিটি করপোরেশনের দুই প্রশাসক। আগের মন্দিরের পাশাপাশি হবে নতুন নাটমন্দিরও; ভিত্তি প্রস্তর দেয়া হয় সংস্কারকাজের।

উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা সমাধান করতে সরকার ও প্রশাসন আন্তরিক।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের জন্য ভোট চান। প্রতিশ্রুতি দেন আরও কাজ বাস্তবায়ন করার।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘প্রশাসক থেকে যদি মেয়র হতে পারি তাহলে আরও বেশি কাজ করতে পারবো।

তিনি বলেন, ‘আমরা সব ধর্মের স্বাধীনতা বিশ্বাস করি। বিএনপি কখনও আপনাদের সংখ্যালঘু বলেনি। আমরা সবাই এ দেশের নাগরিক।’

আব্দুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সিটে কাজ না করে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই। ঢাকা-১৭ একটি মডেল নির্বাচনী এলাকা হবে। তারেক রহমানের প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন হলে সব কিছুর চিত্র পাল্টে যাবে।’

তিনি বলেন, ‘মাত্র ক্ষমতায় আসছে সরকার আমাদের একটু সময় দেন, তারপরে যদি কাজ না হয় তখন সরকারের সমালোচনা করবেন। দায়িত্ব পালন করতে না পারলে সমালোচনা করবেন। অন্তত পক্ষে দুই বছর আমাদের সময় দেন। কাজ না হলে তখন আন্দোলন করবেন।’

পর্যায়ক্রমে ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি, এমন প্রত্যাশার কথাও জানান দুই প্রশাসক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular