ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগোপালগঞ্জকাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলসুম বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি পিঙ্গলিয়া গ্রামে মেয়ে জামাতা হাবি মোল্লার বাড়িতে বসবাস করতেন।

ভাঙ্গা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিমুল হক জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া কমোডার ১০৩ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা কুলসুম বেগম ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular