ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষকিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল দশটার দিকে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের বাজেডুমরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার উত্তর কলকন্ড কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
নিহতের পরিবার ও কিশোরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল নজরুল ইসলাম পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন তাঁকে গ্রামের আশাপাশে খোঁজাখুজি করে না পেয়ে তাঁকে খুঁজে পাওয়ার জন্য রংপুর জেলাসহ আশেপাশের উপজেলাগুলোতে মাইকিং করে। খবর পেয়ে পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে। পরে তাঁর পরিবারের লোকজন নজরুলের লাশ সনাক্ত করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular