ইউসুফ বাবলু, প্রতিবেদক: কিশোরী মেয়ের লোভে জান্নাতের টিকিট হাতছাড়া হলো জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের।
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ও ব্যক্তিগত অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
জামায়াত এমপির এই ভাইরাল ভিডিও সমাজের সর্বস্তরের মানুষের মাঝে আলোচিত হয়েছে এবং বিশেষত যুব সমাজের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
আজ (২২ জুলাই) বিকেল ৪টায় ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াত প্রধান শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় এক বিবৃতি অনুসারে, তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক অধঃপতন প্রমাণিত হওয়ার পর দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
দলটি তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্তও নিয়েছে।

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’




