ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedকুমিল্লা রেলওয়ে পূর্বাঞ্চলে লেভেল ক্রসিংয়ে নিরাপত্তা ঝুঁকি

কুমিল্লা রেলওয়ে পূর্বাঞ্চলে লেভেল ক্রসিংয়ে নিরাপত্তা ঝুঁকি

মশিউর রহমান সেলিম, জেলা দক্ষিণ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার রেলওয়ে পূর্বাঞ্চলে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, গেইটম্যানের অভাবে এবং রেল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা।

কুমিল্লায় রেলওয়ে পূর্বাঞ্চলের ৪টি ট্রেন রুটে প্রায় সহস্রাধিক বৈধ-অবৈধ অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে মানুষের নিরাপত্তা ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ‘‘সাবধান’’ এ লেভেল ক্রসিংয়ে কোন গেইটম্যান নেই, নিজ দায়িত্বে পারাপার হউন, পারাপারে দূর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী নয়’’ বলে বহু সর্তকবাণী লিখে প্রচার-প্রপাগান্ডা চালালেও থেমে নেই প্রতিনিয়ত একাধিক ট্রেন দূর্ঘটনা।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর দায় এড়ানোর কোন সুযোগ নেই বলে অভিমত একাধিক বিশ্লেষকদের। গত সরকারের আমলে কিছু কিছু স্থানে গেইট স্থাপন করলেও একাধিক স্থানে দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এছাড়া, স্থানীয় প্রশাসন ও দাতা সংস্থাগুলোর অর্থায়নে নির্মিত সড়কগুলোও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular