ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রস্তুতি

কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রস্তুতি

নিউজ ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল শনিবার। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে কাল। এদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাঙিয়ে তোলা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার

সাজানো হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক ও ফুটপাত

চলছে আলপনা আঁকার কাজ

রঙিন হয়ে উঠছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক

কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির কমিশনার বলেছেন, এই দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তাশঙ্কা নেই

অমর একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular