অর্থনীতি ডেস্ক: বাংলা কিউআর এনে ক্যাশলেস অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ প্রসঙ্গে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাহকদের সুরক্ষা দেয়া। কিছু ব্যাংক আছে আমাদের, যেগুলো টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্সড। তারা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারাই আসলে লিডিং পজিশনে নিয়ে গিয়ে, যখন তারা একটা পর্যায়ে পৌঁছাবে, পুরো ব্যাংকিং সেক্টর একসঙ্গে কাজ করতে পারবে।’
নগদ টাকার ব্যবহার কমে মোবাইল ব্যাংকিং, কার্ড ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার প্রচলন এখন বিশ্বজুড়ে। সে পথে এগোচ্ছে বাংলাদেশও।
জামালপুরের সবিতা বসাকের বয়স্ক ভাতা সহজ করেছে মোবাইল ব্যাংকিং। তার মতো প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন ধীরে ধীরে সহজ হচ্ছে ডিজিটাল লেনদেনে।
সবিতা বসাক বলেন, ‘আমি মোবাইলে টাকা পাইলে সুবিধা হয়। ব্যাংক থেকে টাকা তুলতে গেলে লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো।’
ক্যাশলেস যাত্রায় বাংলা কিউআর যুগান্তকারী পদক্ষেপ
বাংলাদেশ ব্যাংক বলছে, শহর ও গ্রাম মিলে বর্তমানে অনলাইন ব্যাংক ও উপ-শাখার সংখ্যা সাড়ে ১৬ হাজারের বেশি।
/রাশিদুল রাশেদ/




