ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিক্লিন ঢাকা বাস্তবায়নে শহরকে ঢেলে সাজানো হচ্ছে : ডিএসসিসি প্রশাসক

ক্লিন ঢাকা বাস্তবায়নে শহরকে ঢেলে সাজানো হচ্ছে : ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা বাস্তবায়নে শহরকে ঢেলে সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

শনিবার (১৪ মার্চ) দুপুরে যাত্রাবাড়ির ধলপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন ও স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চুকনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশনের উদ্যোগে ড্রেন পরিষ্কারের চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি গণসচেতনতা সৃষ্টির প্রতিও জনগণকে আহ্বান জানান।

এ সময় সিটি করপোরেশনের গৃহীত নানা পদক্ষেপের উল্লেখ করে তিনি বলেন, ‘যে সমস্ত কর্মসূচি আগে কেউ করতে পারেনি, ভোটের কালি মুছে যাওয়ার আগেই সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছে তারেক রহমান।’

অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ক্রয় করা বিভিন্ন যান ও যন্ত্রপাতির চাবি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular