ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষখালেদা জিয়া’র ভাগিনা তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ

খালেদা জিয়া’র ভাগিনা তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ করেছে পৌর বিএনপি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন পৌর বিএনপি। দীর্ঘ ১৭বছর পর দেশে ফিরে আয়কর ফাঁকির মামলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মেঝো বোন সেলিনা ইসলামের ছেলে। জামিন নামঞ্জুরের খবরে তার নির্বাচনী এলাকা নীলফামারী-১ এর ডোমারে তাৎক্ষণিক পৌর বিএনপি একটি প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় নামক স্থানে সমাবেশ করেন।

সমাবেশে পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মনসুর আলী,সহসভাপতি তমিজ উদ্দিন সরকার,যুগ্ন সাধারন সম্পাদক মেরাজুল ইসলাম,কাওসার আহমেদ, ওয়ার্ড বিএনপির সম্পাদক মো.সামিম প্রমুখ। বক্তারা দ্রুত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular