ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিখুলনায় ডিমের বাজারে অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

খুলনায় ডিমের বাজারে অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি : খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ডিমের বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানায় এ অভিযান পরিচালিত হয়, যেখানে নকল পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

সোনাডাঙ্গা থানার ফরাজি পাড়া এলাকায় এই অভিযানে ঔষধ, মুরগি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারের দর যাচাই করা হয়। এতে সিদ্দীকিয়া পোল্ট্রি অ্যান্ড মেডিকেল হলকে নকল পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেসার্স ওয়েসিস পোল্ট্রি এলাইডকে ২ হাজার টাকা এবং সাউথ সেন্ট্রাল রোডের মেসার্স জসীম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। তারা যদি নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পণ্য বিক্রি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকারের নির্দেশিত মূল্যে পণ্য বিক্রির বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular