ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিখেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে: গভর্নর

খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে: গভর্নর

নিউজ ডেস্ক : খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে দেশে বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডা এবং ইউএনডিপির যৌথ আয়োজিত সভায় এই কথা জানান তিনি।

গভর্নর বলেন, ‘প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সম্পদ। কোনো ব্যক্তির জন্য আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারি না। এগুলা মানুষের কর্মসংস্থান করেছে। তবে আইনগত প্রক্রিয়ায় ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনের প্রয়োগ হবে, ব্যক্তিকে আমরা ছাড়ব না। এই নীতি ছিল আমাদের। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়নি।’

খেলাপি ঋণ আদায় করতে অর্থ ঋণ আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংক খাতের সংকট কাটাতে ৭০ হাজার কোটি টাকা দরকার। যেটা একসঙ্গে পাওয়া যাবে না। ৩৫ হাজার কোটি টাকা আগামী অর্থ বছরের বাজেট থেকে নেয়া হবে।’

দেশে ‘লিলিপুট’ ব্যাংক প্রচুর রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ‘কিন্তু আন্তর্জাতিক মানের একটি ব্যাংকও নেই। এটা আগামী ২০ বছরেও সম্ভব নয়। তবে চেষ্টা করলে ১০-১৫ বছরে ব্র্যাক ব্যাংক হয়তো সেখানে যেতে পারে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular