নিজস্ব প্রতিবেদক: গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রসত্তুতি সভায় সুব্রত চৌধুরী সভাপতির ভাষনে একথা বলেন ।
তিনি বলেন অনেক আন্দোলন সংগ্রাম ও আত্নত্যগের বিনিময়ে এবং ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও দেশে গণতান্ত্রিক ধারা চলমান হয়েছে। এদেশের মানুষ গণতান্ত্রিক শক্তিকে বিজয়ি করেছে। সাম্প্রদায়িক , যুদ্ধাপরাধি ও জঙ্গিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে। যারা সংসদে বিরোধীদলের আসনে অধিষ্টিত তাদের হাত দেশপ্রেমিক সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত, এই অপশক্তিকে এদেশের মানুষ বিশ্বাস করে না, এরা নিজেদের ব্যবসা, বানিজ্যের নামে হরিলুট ও নিজেদের পকেট ভড়া নিয়েই ব্যস্ত । বিগত সময়ে এদের লোটপাটের কাহিনি মানুষের কাছে অজানা নাই ।
তিনি আরো বলেন জ্বালানি তেল ও গ্যাসের দামসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতা বাইরে। সাধারণ মানুষ দিশেহারা। তাদের পক্ষে কথা বলার কেউ নেই, গণফোরাম সাধারণ মানুষের গণতান্ত্রিক দল। আমরা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি, মানুষ আমাদের কর্মসূচি সম্পর্কে জানতে আগ্রহি হচেছ, আমাদের দলে যুক্ত হচেছ । গণফোরামকে আরো দ্বায়িত্বশীল হতে হবে । নেতাকর্মিদের সমাজের সকল শ্রেনীর মানুষের আস্থা অর্জনের চষ্টা করতে হবে, প্রকৃত বিরোধী দল হিসেবে দলকে গড়ে তুলতে হবে ।
দলের সাধারণ সম্পাকদ মিজানুর রহমান বলেন জনাব বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহিসিন মন্টু আমৃত্যু এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন, তিনি বাংলাদেশ নামক ভুখন্ডকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, স্বাধীনতা উত্তর যুব সমাজকে সংগঠিত করে দেশ গড়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন । তিনি সামরিক শ্বাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সম্যুখ সারির যোদ্ধা ছিলেন। তার অবদান দেশবাসি চীরকাল স্বরণ রাখবে।
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহিসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের সকল মহানগর, জেলা , উপজেলা ও শাখার প্রতি আহবান জানানো হল ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, শাহ মফিজ, এডভোকেট সুরাইয়া বেগম , বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান, শাহ নুরুজ্জামান , লতিফুল বারী হমিম , রওশন ইয়াজদানি, হাবিবুর রহমান ভুলু , মারশাল কাদের, আব্দুল হামিদ, তাজুল ইসলাম, শফিকুর রহমান, মোমেনা বেগম মোমু, মমতাজ বেগন, নাজুমল ইসলাম সাগর, আশেকুর রহমান আশিক, মোহাম্মদ ফারুখ প্রমুখ।




