নিউজ ডেস্ক: গণফোরামকে সুসংগঠিত করার লক্ষ্যে গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা জেলা শাখার কর্মী সম্মেলন জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে (৩য় তলায়) অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ও ঢাকা জেলা গণফোরামের সমন্বয়কারী মুহাম্মদ রওশন ইয়াজদানী।
কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব ডা. মো: মিজানুর রহমান, সমন্বয় কমিটির সদস্য সিনিয়র অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, শাহ্ নুরুজ্জামান, ঢাকা জেলা গণফোরাম নেতা এম এ হামিদ, মতিউর রহমান খোকন, মহাগর দক্ষিণের গণফোরাম নেতা মোহাম্মদ আলী বাদল, তাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান, মহানগর উত্তরের গণফোরাম নেতা এম এ কাদের মার্শাল, এরশাদ জাহান সুমন, এ কে এম শফিকুল ইসলাম রঞ্জু সহ মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।



