নিউজ ডেস্ক : কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সভাপতি পরিষদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ পটুয়াখালী জেলা গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবদুল আজিজ এর মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান।
প্রবীন এই রাজনীতিবিদ অদ্য ১৭ ডিসেম্বর রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
গণফোরাম নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন-এডভোকেট আবদুল আজিজ ছিলেন গণফোরামের একজন নিবেদিতপ্রাণ নেতা।তিনি গণফোরামের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে আজীবন লড়াই করে গেছেন ও জনগণের কল্যাণে আজিজ ছিলেন একজন সর্বজন প্রিয় মানুষ।তার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন দেশ-প্রেমিক নেতা ও গণফোরাম হারিয়েছে আজীবনের একজন বিশ্বস্হ রাজনৈতিক সহকর্মী।
মরহুম এড.আবদুল আজিজ মৃত্যু কালে তার সহধর্মীনি ও দুই ছেলে সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গণফোরাম নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



