নিউজ ডেস্ক : রাজনৈতিক উত্তাপের পর অবশেষে দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্কে জমাট বরফ গলতে শুরু করেছে।
বিসিসিআই ও বিসিবি পারস্পরিক আলোচনার পর গত বছর আগস্টে স্থগিত হওয়া তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবি জানিয়েছে, ভারতীয় দল আগামী ২৮ আগস্ট বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে (১, ৩ ও ৬ সেপ্টেম্বর) এবং তিনটি টি-টোয়েন্টি (৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর) ম্যাচ খেলবে। শাহরিয়ার নাফিস বলেন, ‘আগে বাতিল হওয়া সিরিজটি পুনঃনির্ধারণ করা হয়েছে’।
বিসিবি জানায়, এই পূর্ণাঙ্গ সূচি একটানা আন্তর্জাতিক ক্রিকেটের গ্যারান্টি দিচ্ছে এবং ভেন্যুগুলো পরে ঘোষণা করা হবে।
প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম দুই ওয়ানডে ঢাকায় (মিরপুর শের-ই-বাংলা) এবং শেষ ওয়ানডে চট্টগ্রামে আয়োজন করা হত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও চট্টগ্রামে এবং বাকি দু’টি ঢাকায় হওয়ার কথা ছিল। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে নতুন সূচির ঘোষণা দেখার অপেক্ষায় আছেন।
ঢাকানিউজ২৪/মহফ




