ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ের নবদম্পতির বিসিএস জয়

গফরগাঁওয়ের নবদম্পতির বিসিএস জয়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতিসন্তান ডা. শারমিলা আক্তার ও তাঁর স্বামী ডা. শারাফাত হোসাইন ৪৮তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ডা. শারমিলা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গফরগাঁও উপজেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত শাহজাহান মিয়া ও আছমা আক্তারের কনিষ্ঠ কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল থেকে এসএসসি এবং ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।

তাঁর বাবা মরহুম শাহজাহান ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক। বর্তমানে তাঁর মাতা আছমা আক্তার গফরগাঁওয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

ডা. শারমিলার স্বামী ডা. শারাফাত হোসাইনও কুমিল্লা মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।

ডা. শারমিলার ভাই মো. আশিকুর রহমান আশিক একজন সরকারি কর্মকর্তা এবং অপর বোন সানজিদা আক্তার শাতিলা একজন স্কুল শিক্ষিকা।

তাদের এই সাফল্যে গফরগাঁওয়ের বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular