ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত পরিবার,কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নের উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার এন.এম.আব্দুল্লাহ- আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্মী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসহাক, জেলা বিএনপির সদস্য,মো.ফজলুল হক,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

 

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular