ঢাকা  শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে জামায়াত প্রার্থীর গণমিছিল

গফরগাঁওয়ে জামায়াত প্রার্থীর গণমিছিল

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে ইমামবাড়ী ঈদগাহ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা। নির্বাচনী গণমিছিলে এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি আহবায়ক ও এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, পাগলা থানা আমির মাওলানা ইমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস উদ্দিন ফরাজি,বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ একরাম উল্লাহ,ঢাকার ওয়ারি থানা জামায়াতের আমির মোতাসিম বিল্লাহ, ডাকসু পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম,সাবেক সহকারী এটর্নি জেনারেল আশরাফুজ্জামান, গফরগাঁও উপজেলা বিডিপি সভাপতি এডভোকেট মাহবুবে রসুল,সাংবাদিক মোফাজ্জল আনসারী, একুশে টেলিভিশনে বার্তা প্রযোজক আনোয়ারুল কাইয়ুম কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। গফরগাঁওবাসীর মৌলিক অধিকার শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। তিনি আরও বলেন,আমরা সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত গফরগাঁও গড়তে চাই। ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। গফরগাঁও বাসীর প্রত্যাশা পূরণ করতে নিরাপদ ও সমৃদ্ধ উপজেলা গড়তে একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular