ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২ আগষ্ট) সকাল ১১ টায় মূখ্যসচিব সৈয়দ আবদুস সামাদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।সভায় এসময় উপস্থিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) আমির সালমান রনি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. দেলোয়ার হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহনিমা আক্তার,উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মো.শফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, গফরগাঁও থানার ওসি মো.মনিরুজ্জামান।জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক,পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী,জাহিদ হাসান স্বপন,উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক গফুর হাসান,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াজুল হক রিপন প্রমুখ।প্রস্তুতি সভায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular