ঢাকা  শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে আমেনা খাতুন (৫৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মৃত আমেনা খাতুন একই গ্রামের হযরত আলীর স্ত্রী।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের রাস্তায় ঝড়ে ভেঙে পড়া গাছের ডালপালা আনতে গিয়ে আমেনা খাতুন বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’ গাছের ডালপালা জ্বালানির কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করতে গিয়ে ঝড়ে ছিঁড়ে পড়া সঞ্চালন লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular