ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালত: সাড়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালত: সাড়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ হাজার ছয়’শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সহায়তায় পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদে একদল জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় অভিযান চালিয়ে নদী থেকে এই নিষিদ্ধ জালগুলো উদ্ধার করে জব্দ করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মৎস্য রক্ষায় এবং মাছের বংশ বিস্তারে এই অভিযান অব্যাহত থাকবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular