ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে মাদকবিরোধী সংলাপ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে মাদকবিরোধী সংলাপ অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মফস্বলে গ্যাং কালচার,মাদকের সহজলভ্যতা করণীয় নিয়ে মাদকবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ভারইল এলাকায় বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে স্কুল অব লিডারশীপের উদ্যোগে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।
স্কুল অব লিডারশীপ ইউএসএর সদস্য নাদিমুল হকের সভাপতিত্বে মাদক বিরোধী সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি,গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো.বাচ্চু মিয়া।
অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল অব লিডারশীপ ইউএসএর প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর গোলাম রব্বানী নয়ন বাঙালী।
মফস্বল গ্যাং কালচার,মাদকের সহজলভ্যতা আমাদের করণীয় শীর্ষক মাদক বিরোধী সংলাপে অংশ গ্রহণ করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান কাজল, কবি ও শিক্ষক ফজলুর রহমান কামাল,সাংবাদিক মতিউর রহমান,রোবেল মাহমুদ,শাহনেওয়াজ বাচ্চু,সফিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নওশীন প্রমুখ।
মাদকবিরোধী সংলাপে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতামূলক শোভাযাত্রায় অংশ গ্রহণ করে মাদক ও মফস্বল গ্যাং কালচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। স্কুল অব লিডারশীপ ইউএসএর আয়োজনে মাদক বিরোধী সংলাপ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশন।
সুনাগরিক,গণ সচেতনতনা,উপযুক্ত লিডারশীপ তৈরিতে এধরণের অনুষ্ঠান বড় ধরনের ভূমিকা রাখবে বলে উপস্থিত অংশীজনরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এন.এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, মাদককে না বলুন,মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ এবং উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মাদকের অভিশাপ থেকে বাঁচতে হলে আমাদের সচেতনতা বাড়াতে হবে, মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular