গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে খেটে খাওয়া ও গরীব অসহায় ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ দ: জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান।
সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যে রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় কম্বল বিতরণ করেন। তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন এবং এসময় তাদের খোঁজ খবর নেন তিনি। শীতার্ত মানুষ কম্বল পেয়ে পৌষের তীব্র শীত থেকে স্বস্তি পেয়েছে।
কম্বল বিতরণকালে মো. মুশফিকুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দশনা মোতাবেক
মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির নেতাকর্মীর কাজ। একটি উন্নত রাস্ট্র গঠনের স্বপ্ন দেখছে বিএনপি। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সকল ধরনের সেবা প্রদানের লক্ষে ৩১ দফার আলোকে একটি নির্দিষ্ট পন্থায় এগিয়ে যাচ্ছে বিএনপি। সেজন্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দেশকে ধবংস করে পালিয়ে গেছে। তাই এই দেশকে একটা উন্নত বাংলাদেশে রুপ দিতে নিরলসভাবে কাজ করছেন তারেক রহমান।
এসময় গফরগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ছাত্রদলসহ স্থানীয় বিএনপির অঙ্গসহযোগী সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



