ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগলায় নল ঢুকিয়ে পানি খাওয়াতে গিয়ে ছাগলের মৃত্যু, গ্রেপ্তার ২

গলায় নল ঢুকিয়ে পানি খাওয়াতে গিয়ে ছাগলের মৃত্যু, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ থেকে ছাগল হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মূলত এর আগে ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে একটি ছাগলের গলায় প্লাস্টিকের নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাওয়ানোর একটি ছবি ভাইরাল হয়। পরে ছাগলটির মৃত্যুর ঘটনায় বিষয়টি আলোচনায় আসে।

রোববার (২৮ জুন) আলোচনায় আসা এক পশু ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পুলিশ। শনিবার রাতে বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- সাহাবুদ্দিন (৫৬) ও তার কর্মচারী হাসনাত (২০)। তাদের বাড়ি বন্দর থানার লাঙ্গলবন্দের পীচ কামতাল এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন পুলিশকে জানান, তিনি বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক হাটে বিক্রি করেন। ক্রেতাদের কাছে পশুকে বেশি মোটা ও ভারী দেখানোর জন্য ছাগলের গলায় প্লাস্টিকের নল প্রবেশ করিয়ে তাতে পানি ঢেলে পেট ফুলিয়ে দেওয়া হতো।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গত ২ জুন ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে এ ঘটনা ঘটে। ছাগলের গলায় নল ঢুকিয়ে পানি খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular