ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাইবান্ধায় ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স পরিদর্শন, প্রশিক্ষণার্থীদের সঙ্গে ক্লাস নিলেন রেঞ্জ ডিডি

গাইবান্ধায় ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স পরিদর্শন, প্রশিক্ষণার্থীদের সঙ্গে ক্লাস নিলেন রেঞ্জ ডিডি

গাইবান্ধা, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস) গাইবান্ধায় চলমান ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের একটি ক্লাসও গ্রহণ করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) গাইবান্ধা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের প্রথম ধাপে অংশ নেওয়া ৫০ জন নারী প্রশিক্ষণার্থীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপমহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উদ্বুদ্ধমূলক বক্তব্য দেন। তিনি বলেন, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ একজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের মূল ভিত্তি। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ক্লাস শেষে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আমিনুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রানী, উপজেলা প্রশিক্ষক মো. নুরুন্নবী, উপজেলা প্রশিক্ষিকা মোছা. কুদ্দুস ইয়া-ফীসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

অভিজ্ঞ মহল মনে করছেন, উপমহাপরিচালকের এ পরিদর্শন ও দিকনির্দেশনা প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি ও প্রশিক্ষণার্থীদের মনোবল জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular